সেরাম ইনস্টিটিউট থেকে ইন্ডিয়াজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু

সেরাম ইনস্টিটিউট থেকে ইন্ডিয়াজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৩০

পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে করোনাভাইরাসের টিকার চালান ইন্ডিয়ার বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া কাজ শুরু হয়েছে। আর এর মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরুর কাজে নতুন গতি এল বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্স লিখেছে, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে করে টিকার চালান ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে পৌঁছানোর কাজ শুরু হয়।

আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্ডিয়া সরকার, যা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। এর মধ্যে স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনের সারিতে আছেন, এমন তিন কোটি কর্মী টিকা পাবেন সবার আগে। এরপর পাবে ২৭ কোটি মানুষ, যাদের বয়স ৫০ এর বেশি বা দুরারোগ্য ব্যাধির কারণে যারা ঝুঁকির মুখে রয়েছেন।

সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার এক কোটি ১০ লাখ ডোজ কিনতে ইতোমধ্যে চুক্তি করেছে ইন্ডিয়া সরকার। প্রতি ডোজ টিকার জন্য তাদের দিতে হবে ২০০ রুপি (২.৭২ ডলার) করে। এছাড়া ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া বায়োটেকের সঙ্গেও করোনাভাইরাসের টিকার জন্য চুক্তি করেছে দেশটির সরকার। এখন পর্যন্ত এ দুটি কোম্পানির করোনাভাইরাসের টিকাই ইন্ডিয়ার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading