অত্যাধুনিক প্রযুক্তির চমক নিয়ে বাজারে অপো রেনো-৫

অত্যাধুনিক প্রযুক্তির চমক নিয়ে বাজারে অপো রেনো-৫

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪০

অনেক জল্পনার পর প্রতিক্ষার অবসান ঘটিয়ে ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন আনলো অপো। রেনো সিরিজের অপো রেনো৫ স্মার্টফোনটিতে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তির চমক। যার মধ্যে অন্যতম হলো স্মার্টফোনটি ৫জি সাপোর্টেড, সবশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সেইসাথে রয়েছে ৬৪এমপি প্রাইমারি ক্যামেরা।

অপো রেনো৫ হ্যান্ডসেটটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ ওলেড ডিসপ্লে যুক্ত করা হয়েছে। এতে ৯০ হার্জের রিফ্রেশ রেট এবং ২৪০০x১০৮০ পিক্সেলের রেজ্যুলিউশন পাওয়া যাবে। ফোনটির ডিজাইনও ব্যবহারকারীদের বেশ মুগ্ধ করবে। এর ডিজাইনকে ডায়মন্ড স্পেকট্রাম ডিজাইন হিসেবে আখ্যা দিয়েছে অপো। যা ফোনটিকে প্রিমিয়াম আউটলুক সাথে গ্লো ইফেক্ট এবং ১০০ ভাগ ফিঙ্গারপ্রিন্ট ফ্রি সুবিধা দিয়েছে। ফোনটির থিকনেস ৭.৮মিমি এবং এর ওজন ১৭১ গ্রাম।

প্রসেসর হিসাবে ফোনটিতে থাকছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট, সেই সাথে অ্যাড্রেনো ৬২০ জিপিইউ যুক্ত করা হয়েছে। ফোনটির উন্নত চিপসেট এবং গ্রাফিক্সের কারণে ভারী গেমগুলো যারা সময় নিয়ে খেলতে পছন্দ করেন তারা বেশ ভালো পারফরমেন্স পাবেন। রেনো৫ স্মার্টফোনটিতে রয়েছে ৮জিবি+১২৮জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে হ্যান্ডসেটটিতে অ্যান্ড্রয়েড ১১-এর কালারওএস ১১.১ দেয়া হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading