বাসের ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী
উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:১৯
জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাউসী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে সাইদুর রহমান (২৬) ও আকাশ মিয়া (১৪) মোটরসাইকেল নিয়ে বের হয়। বাউশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল মরদেহ দুই উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। কেই আটকও হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।

