পালা গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত: জামিন পেলেন শিল্পী রিতা

পালা গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত: জামিন পেলেন শিল্পী রিতা

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩০

পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌ সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

এর আগে ২ ডিসেম্বর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্ সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতার প্রমাণ পাওয়ায় গত ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ট্রাইব্যুনালে এ প্রতিবেদন দাখিল করেন।

প্রসঙ্গত, গত বছরের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্ সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading