বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বরুণ-নাতাশা

বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বরুণ-নাতাশা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৫০

খুব শিগগির ধাওয়ান পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে। বেশ কয়েক বছর ধরে বরুণ আর তার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের বিয়ে ঘিরে শোনা যায় নানান গুঞ্জন। অবশেষে এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

শোনা যাচ্ছে, এ মাসেই বরুণ আর নাতাশার চার হাত এক হতে যাচ্ছে। মুম্বাই শহরের কাছে আলিবাগের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ধাওয়ান পরিবারে এখনই সাজ সাজ রব পড়ে গেছে।

জানা গেছে, বরুণ আলিবাগের একটি পাঁচ তারকা হোটেল ইতিমধ্যে বুকিং করেছেন। তিনি অগ্রিম টাকাও দিয়ে দিয়েছেন। বরুণ-নাতাশার বিয়েতে ২০০ জন নিমন্ত্রিত অতিথি থাকবেন বলে জানা গেছে।

বিয়ে এ মাসে হলেও বিয়ের দিনক্ষণ সম্পর্কে এখনো জানা যায়নি। কারিনা কাপুর তাঁর রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ নাতাশা দালালকে বরুণের ‘বাগদত্তা’ বলে সম্বোধন করেন। এই রেডিও শোতে বরুণ একাই উপস্থিত ছিলেন। আর এই শো থেকেই অনেকে ধরে নিয়েছেন যে ফ্যাশন ডিজাইনার নাতাশার সঙ্গে বরুণের আগেই বাগদান হয়ে গেছে।

বরুণ এই রেডিও শোতে তার আর নাতাশার প্রেমকাহিনি দর্শকের সঙ্গে শেয়ার করেছেন। এই বলিউড নায়ক বলেছেন, ‘আমি নাতাশাকে যখন প্রথম দেখি, তখন সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তবে আমরা তখন থেকে ডেটিং করা শুরু করিনি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা একে অপরের ভালো বন্ধু ছিলাম। এরপর থেকে নাতাশাকে আমার খুব ভালো লাগতে থাকে।’

নাতাশা বরুণের প্রস্তাব অনেকবার প্রত্যাখ্যান করেছেন। তবে এই বলিউড নায়ক হাল ছাড়েননি। অবশেষে নাতাশা বরুণের প্রেমে সাড়া দেন। বলিউডের এই জুটি দীর্ঘদিন ধরে প্রেম করছেন। যদিও বরুণ তাদের সম্পর্ক সংবাদমাধ্যমের কাছে লুকিয়ে রেখেছিলেন। তবে তাদের একাধিকবার প্রকাশ্যে দেখা গেছে। বলিউডের একটি অনুষ্ঠানে বরুণ-নাতাশাকে একসঙ্গে দেখার পরে বরুণ এ ব্যাপারে আর কোনো রাখঢাক করেননি। ২০২০ সালে করোনার কারণে তারা বিয়ের আসরে বসতে পারেননি। তাই এ বছরই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading