নৌকায় আগুন, কিশোরগঞ্জে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মাঝি নিহত

নৌকায় আগুন, কিশোরগঞ্জে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মাঝি নিহত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:০৫

কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে নৌকায় আগুন লেগে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় জহুর উদ্দিন (৪২) নামে এক মাঝি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলেসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিকলী উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা জানান, গুরুতর আহতরা হলেন জহুর উদ্দিনের ছেলে বাপ্পি, আবুল হাশেম, তারেক ও গিয়াস উদ্দিন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শিংপুর বাজারে মেলা ছিল। মেলা শেষে জহুর উদ্দিন শিংপুর বাজার ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। ভোরে নৌকায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে এবং নৌকার ভেতর থেকে পাঁচ জনকে উদ্ধার করেন। কিন্তু এসময় ঘটনাস্থলেই অগ্নিকাণ্ডে নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন। ধারণা করা হচ্ছে, রাতে মশার কয়েল থেকে আগুন কম্বলে লেগে এ ঘটনার সূত্রপাত হয়েছে। পরে রান্নার কাজে ব্যবহৃত নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading