করোনায় দেশে আরও ১৩ মৃত্যু

করোনায় দেশে আরও ১৩ মৃত্যু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:২১

করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে কম।

সর্বশেষ গতবছরের ১২ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১১ জনের মৃত্যুর খবর এসেছিল। এর মধ্যে ৭ ও ১২ নভেম্বরও ১৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৬২ জনের মৃত্যু হল।

২৪ ঘণ্টায় আরও ৭৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading