জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব পদক্ষেপ গ্রহণ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব পদক্ষেপ গ্রহণ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। অভিযোজন আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হলেও, টেকসই উন্নয়নের লক্ষ্যে কম কার্বন নিঃসরণেও বাংলাদেশ তার প্রতিশ্রুতি মতো কাজ করে চলেছে। ঝড়ের তীব্রতা কমানোসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনি তৈরির কাজ চলমান আছে।’

সোমবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন কেন্দ্র (আইসিসিএসিএডি), গ্লোবাল সেন্টার অ্যাডাপটেশন (জিসিএ) এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম (সিভিএফ) আয়োজিত ৭ম বার্ষিক গবেষণা গ্লোবাল সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘পরিবেশ মন্ত্রণালয় দেশের সবচেয়ে অসহায় ও দুর্বল জনগোষ্ঠীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার একটি জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রস্তুত শুরু করেছে। দীর্ঘমেয়াদি কৌশলগত ১০০ বছরের ডেল্টা প্ল্যান ২১০০ অনুমোদিত এবং গৃহীত হয়েছে। জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম (সিভিএফ) এর সভাপতি হিসেবে বাংলাদেশ বর্তমানে এবং ভবিষ্যতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির কার্যক্রম জরুরিভাবে জোরদার করতে কাজ করছে।’

ওয়েবিনারে জিসিএ এর সহ-সভাপতি বান কি মুন, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এবং জিসিএর বিশিষ্ট ফিলো আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসিএইডির পরিচালক অধ্যাপক ড সালিমুল হক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading