জলবায়ু পরিবর্তনের ফলে যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটতে পারে

জলবায়ু পরিবর্তনের ফলে যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটতে পারে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৩৯

অধিক ক্ষতির মুখে নগর সভ্যতা
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের নগর সভ্যতায় সবচেয়ে আগে প্রত্যক্ষ প্রভাব পড়বে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন৷ তাদের ভাষায়, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে নগরীগুলোকেই তাই বেশি সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে৷

লন্ডন বৈঠকে উত্থাপিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট সাতশ’ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এখন শহর ও নগরীতে বাস করে৷ ২০৫০ সাল নাগাদ শহুরে মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশ৷ এগুলোর মধ্যে এশিয়ার নগরীগুলোতেই শহুরে মানুষের সংখ্যা বৃদ্ধির ঘটনা ঘটবে ৬০ শতাংশেরও বেশি৷ ফলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার হওয়ার ক্ষেত্রে শহরের বাসিন্দাদের এক অসম হুমকির সম্মুখীন হতে হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন৷

বিমানযাত্রা কঠিন হবে
জলবায়ু পরিবর্তনের কারণে বিমানে ঝাঁকুনি বেড়ে যাবে, ফলে বিমানযাত্রায় শারীরিক ও মানসিক চাপ আরো বাড়বে৷ বিশেষ করে যাত্রীবাহী বিমানগুলো যে পথে চলাচল করে, সেই পথ আগের চেয়ে আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে এক গবেষণায় জানা গেছে৷

জাহাজের পথে আইসবার্গ
সমুদ্রে জাহাজ চলাচলের পথে বাধা সৃষ্টি করবে ভাসমান আইসবার্গ৷ গত এপ্রিলে চারশ’ আইসবার্গ নর্থ আটলান্টিকে জাহাজ চলাচলের জলসীমায় প্রবেশ করে৷ ফলে অনেক জাহাজ গন্তব্যে পৌঁছাতে বেশি সময় নিয়েছে, ঘুরে যাওয়ার কারণে তেল খরচও গেছে বেড়ে৷

বজ্রপাত আরো ঘনঘন হবে
বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণে বজ্রপাত আরো ঘনঘন হবে৷ যদিও এতে দাবানলের ঝুঁকি বাড়বে৷ তবে বজ্রপাতের ফলে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় যা বিশ্বের বায়ুমণ্ডলির জন্য উপকারী৷

আগ্নেয়গিরির অগ্নুৎপাত বাড়বে
ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিগুলো ভবিষ্যতে সক্রিয় হতে শুরু করলে অবাক হওয়ার কিছু নেই৷ জলবায়ু পরিবর্তনের ফলে এমনটা ঘটার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা৷

আপনার রাগ বাড়বে
জলবায়ু পরিবর্তন আমাদের মুডও পরিবর্তন করে দেবে৷ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অস্থিরতাও বাড়বে৷ এমনকি সহিংস আচরণ করার প্রবণতাও দেখা দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

প্রাণীর আকার ছোট হবে
এই পরিবর্তনটি অবশ্য চোখে পড়তে সময় লাগবে৷ তবে কয়েক কোটি বছর আগে দৈত্যাকারের প্রাণিগুলো ছোট হয়ে গিয়েছিল জলবায়ু পরিবর্তনের কারণেও৷ ভবিষ্যতেও তেমনটা ঘটার আশঙ্কা রয়েছে৷

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading