অভিবাসীদের জন্য ৮ বছর মেয়াদী পরিকল্পনা বাইডেনের

অভিবাসীদের জন্য ৮ বছর মেয়াদী পরিকল্পনা বাইডেনের

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১৪

দায়িত্ব নেওয়ার প্রথম দিনই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নতুন অভিবাসন আইনের প্রস্তাব আনার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সে দেশে বসবাসরত ১ কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসীর আট বছরের মধ্যে বৈধ হওয়ার পথ খুলবে।

আর এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বদলে দিতে জো বাইডেনের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হবে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঝঞ্ঝামুখর চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে।

ট্রাম্পের সময়ে আমেরিকার যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারী শুরুর আগে থেকেই দিয়ে আসছিলেন বাইডেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অভিবাসনের নিয়ম বদলাতে তৎপর হন রিপাবলিকান ট্রাম্প। সে সময় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে আমেরিকায় ঢোকার পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে মেট ১৩টি দেশের নাগরিকদের আমেরিকার সফরে কড়াকড়ি চলছে।

তার উত্তরসূরি বাইডেন দায়িত্বের প্রথম দিনই সাত মুসলিম দেশের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন নির্বাহী আদেশ দেবেন বলে তার হবু চিফ অব স্টাফ রন ক্লেইন আগেই জানিয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading