দেশের দ্বিতীয় থ্রিডি সিনেমার নায়িকা নায়লা

দেশের দ্বিতীয় থ্রিডি সিনেমার নায়িকা নায়লা

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৭

তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন দ্বিতীয় থ্রিডি চলচ্চিত্র। এর নাম ‘কমলীবালা দেবী’। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন মডেল নায়লা নাঈম।

আহমেদ সাব্বির জানান, ছবির বিষয়ে তারা ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন। প্রতিষ্ঠানটি ইন্ডিয়ার ‘রোবট টু’ এবং বাংলাদেশের ‘অলাতচক্র’ ছবির থ্রিডি শুটিংসহ অন্যান্য সহায়তা করেছে।

‘কমলীবালা দেবী’র প্রযোজনা করছেন নিশাত খান শর্মী।

নায়লা নাঈম জানালেন, সবকিছু পরিকল্পনামাফিক হলে এতে তাকে দেখা যাবে। তিনি বলেন, ‘অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনা চলছে। কাজের ব্যস্ততার কারণে ছবির গল্পটি শোনা হয়নি। এটি শুনে সবকিছু চূড়ান্ত করবো।’

জানা যায়, ছবির গল্প অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারকে নিয়ে।

এদিকে, নায়লা নাঈমের জীবনী নিয়ে এর আগে বই প্রকাশ করেন আহমেদ সাব্বির। ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি: পার্ট ওয়ান’ শিরোনামে এটি আসে গত বছর বইমেলায়, গ্রন্থিক প্রকাশনার ব্যানারে। এর পরবর্তী কিস্তি শিগগিরই প্রকাশ হবে বলে জানান দুজনেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading