সোনাক্ষীর স্বপ্ন পূরণ হলো ৩৫ কোটি টাকায়

সোনাক্ষীর স্বপ্ন পূরণ হলো ৩৫ কোটি টাকায়

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:২৪

বলিউড তারকা সোনাক্ষী সিনহার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। মুম্বাইয়ে বাড়ি কিনেছেন তিনি। দাম বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকা।

বয়স ৩০ পেরোনোর আগেই বাড়ি কিনতে চেয়েছিলেন সোনাক্ষী সিনহা। তিন বছর দেরি হলেও তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। নিজের উপার্জিত ৩০ কোটি রুপি বা প্রায় ৩৫ কোটি টাকা দিয়ে চার বেডরুমের এই বাড়িটি কিনেছেন তিনি। তবে আপাতত মা–বাবার সঙ্গেই পৈতৃক বাড়ি ‘রামায়ণ’–এ থাকবেন তিনি।

ডিজাইন এসেনশিয়া ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘বলিউডে পা রাখার শুরু থেকেই আমার নিজের উপার্জিত অর্থে একটি বাড়ি কিনতে চেয়েছি। এক দশক পরে এসে আমার সেই স্বপ্ন সত্যি হলো। যদিও আমি ৩০ বছরের মধ্যেই বাড়িটি কিনতে চেয়েছিলাম। বছর দুয়েক বেশি সময় নিয়ে ফেলেছি। তা–ও, স্বপ্ন তো স্পর্শ করলাম।’

এখনই বাড়ি বদলানোর কোনো পরিকল্পনা নেই তার। তিনি বলেছেন, ‘আমার মা–বাবার সঙ্গে থাকতে বেশ লাগে। তাই শিগগিরই এই বাড়ি ছাড়ছি না। তাছাড়া মাত্র তো বাড়িটা কিনলাম। এখনো অনেক কাজ বাকি। ফার্নিচার কেনা চলছে। ঘর সাজানোর কাজ করছেন রূপিন সূচক।’

নেট দুনিয়ার মানুষের ক্রমাগত আক্রমণের শিকার হয়ে টুইটারকে বিদায় বলেছিলেন সোনাক্ষী। এরপর ইনস্টাগ্রামে মন্তব্যও বন্ধ করেছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading