উন্নত সম্পর্ক চাইলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিন: আমেরিকাকে পররাষ্ট্রমন্ত্রী

উন্নত সম্পর্ক চাইলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিন: আমেরিকাকে পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১০

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চাইলে আমেরিকাকে বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক নিয়ে এক ওয়েবিনারে মন্ত্রী এ মন্তব্য করেন।

আব্দুল মোমেন বলেন, ‘গত এক দশক ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে আমেরিকা। আমি আশা করি নতুন মার্কিন প্রশাসন এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে কারণ আমরা উভয় দেশই বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করি। প্রকৃতপক্ষে রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন বাংলাদেশ-আমেরিকা সম্পর্কে একটি গেম চেঞ্জার হতে পারে।’

তিনি বলেন, এই বিষয়টি সমাধানের জন্য প্রত্যর্পণ চুক্তি করতে চায় বাংলাদেশ এবং এটি আমেরিকা ঝুলিয়ে রেখেছে।

উল্লেখ্য বঙ্গবন্ধুর মোট পাঁচ জন খুনি বিদেশে পালিয়ে আছে এবং এরমধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নুর চৌধুরী কানাডায় ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় রাশেদ চৌধুরী। পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে ২০০৪ সালে অভিবাসন বিচারক আবেদন মঞ্জুর করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে হোমল্যান্ড সিকিউরিটি। ২০০৬ সালে ওই আপিল খারিজ হয়ে যায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading