সৈয়দপুর পৌর নির্বাচনের তফশিল ঘোষণা

সৈয়দপুর পৌর নির্বাচনের তফশিল ঘোষণা

জয়নাল আবেদীন| উত্তরদক্ষিণ
সৈয়দপুর: মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৭

আগামী ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।

আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সাংবাদিকদের জানায়, ভোটের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিত ভালো। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণে সেটাই প্রমাণ করছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading