অভিনেত্রী সং ইউ-জুং’র রহস্যজনক মৃত্যু

অভিনেত্রী সং ইউ-জুং’র রহস্যজনক মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩০

দক্ষিণ কোরিয়ার মডেল ও টেলিভিশন অভিনেত্রী সং ইউ-জুং রহস্যজনকভাবে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) তাঁর মৃত্যু হয় বলে কোরিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়। এরই মধ্যে তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে খুব গোপনীয়তা বজায় রাখা হয়।

সং ইউ-জুং ক্যারিয়ার শুরু করেন একটি কোরিয়ান প্রসাধনী কোম্পানির মডেল হয়ে। সেটি ২০১৩ সালের কথা। সে বছরেই টেলিভিশন ড্রামা ‘গোল্ডেন রেইনবো’তে অভিনয় করেন তিনি। তাছাড়া দুটি নাটকে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় কাজ করেছেন। তিনি জনপ্রিয়তা অর্জন করেন এমবিসি টিভির সিরিজ ‘মেক অ্যা উইশ’-এ অভিনয় করে। এই সিরিজটিতে ২০১৪ ও ২০১৫ সালে মোট ১২০টি পর্বে ছিলেন সং ইউ-জুং। এছাড়া অভিনেত্রীর সিরিজগুলোর তালিকায় অন্যতম ‘স্কুল ২০১৭’ ও ‘ডিয়ার মাই নেম’।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading