মার্চের প্রথম সপ্তাহে খুলতে পারে ঢাবির হল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪০
মার্চে আবাসিক হল খুলে দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মাসের প্রথম সপ্তাহে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রভোস্ট কমিটির নিয়মিত স্ট্যান্ডিং সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত ছিল সার্বিক করোনাভাইরাস অবস্থা ও বর্তমান অগ্রগতি। এসব বিষয় বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখে মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু প্রস্তুতির জন্য এই সময়টুকু নেয়া হচ্ছে।

