দুবাইয়ে ৪ দিনব্যাপী ‘রোড শো’ করবে বিএসইসি

দুবাইয়ে ৪ দিনব্যাপী ‘রোড শো’ করবে বিএসইসি

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৫১

দুবাইয়ে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রবাসি ও বিদেশীদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ তৈরীর লক্ষ্যে আরব আমিরাতের দুবাইয়ে ৪ দিন ব্যাপি (৯-১২ ফেব্রুয়ারি) এই ‘রোড শো’ শুরু হবে আগামি ৯ ফেব্রুয়ারি।

এই ‘রোড শো’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কমিশন। আগামি ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, চার দিন ব্যাপি ‘রোড শো’তে প্রবাসি বিনিয়োগকারী, বিদেশী বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিনিয়োগকারীদের ছোট দলের সঙ্গে সম্মেলন করবে কমিশন। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, সুযোগ-সুবিধার সহজলভ্যতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading