করোনায় প্রায় নয় মাসের সবচেয়ে কম মৃত্যু আজ

করোনায় প্রায় নয় মাসের সবচেয়ে কম মৃত্যু আজ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৭:২২

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৭ জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গতবছরের ৬ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৩ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ৮ মে সাতজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৯৪ জনের মৃত্যু হল। আর ২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading