শেরপুরে ট্রাকচাপায় ৪ জন নিহত
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১২:০১
ট্রাকচাপায় শেরপুর সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এসময় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

