সাতক্ষীরায় এক সাথে ১৪ দোকানে চুরি
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১২:০৫
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে এক সাথে অন্তত ১৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, সংঘবদ্ধ চোরের দল বাজারের অন্তত ১৪টি দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরি করে। এ সময় চোরেরা শালিখা বাজারের সভাপতি সাজ্জাত হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এস আর আওয়ালের ওষুধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের ভ্যারাইটিস স্টোর, জহুরুল ইসলামের মোবাইলের দোকান, মনিরুলের মুদিখানা, লিটনের চায়ের দোকান, আসাদুলের ফ্লেক্সিলোডের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারেরর দোকানসহ ১৪টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল।

