বিজেপি নেতার ধৃষ্টতা ক্ষমার অযোগ্য

বিজেপি নেতার ধৃষ্টতা ক্ষমার অযোগ্য
বিজেপি নেতার বিতর্কিত পোস্ট

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | ০০:০১

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চাইছে বলে অভিযোগ তুলে নতুন বিতর্ক তৈরি করল বিজেপি। বুধবার (২৭ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমনই অভিযোগ তুলেছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, তৃণমূল যে ‘জয় বাংলা’ ধ্বনি দেয়, তা ‘ইসলামিক বাংলাদেশের’ জাতীয় স্লোগান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না লিখলেও দিলীপ তাঁর পোস্টে অভিযোগ করেছেন, ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে’।

‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে তুলকালাম চলছে। বাংলাদেশের প্রাণের শ্লোগান ‘জয় বাংলা’ নিয়ে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সরগরম। এ বিষয়ে উত্তরদক্ষিণের প্রতিক্রিয়া

বিজেপি নেতা দিলিপ ঘোষ

বিজেপি নেতার ধৃষ্টতা বাংলাদেশ ও আমাদের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ নিয়ে ইন্ডিয়ার কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতারা চরম ধৃষ্টতা দেখাচ্ছে। ‘জয় বাংলা’ আমাদের প্রাণের শ্লোগান। ‘জয় বাংলা’ মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। ‘জয় বাংলা’ বঙ্গবন্ধু’র শ্লোগান। এ নিয়ে ধৃষ্টতা ক্ষমার অযোগ্য। শুধু ‘জয় বাংলা’ শ্লোগান নিয়ে নয়, বাংলাদেশকে সাম্প্রদায়িক দৃষ্টিতে বিবেচনা করে ‘ইসলামিক বাংলাদেশ’ হিসেবে অভিহিত করেছে। আর এই বিতর্কিত কাজটি করেছে বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।

বিজেপি নেতা দিলিপ ঘোষের বিতর্কিত পোস্ট

তিনি গত ২৭ জানুয়ারি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সচিত্র পোষ্টে বাংলাদেশের পতাকা ব্যবহার করে লিখেছেন ‘ইসলামিক বাংলাদেশ’। দিলীপ ঘোষ তার পোস্টে দাবি করেছেন, তৃণমূল যে ‘জয় বাংলা’ ধ্বনি দেয়, তা ‘ইসলামিক বাংলাদেশের’ জাতীয় স্লোগান।

মমতা ব্যানার্জি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না লিখলেও দিলীপ তাঁর পোস্টে অভিযোগ করেছেন, ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) লক্ষ্যে’। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বন্ধুত্বপুর্ণ সম্পর্ককে মাথায় রেখে বিজেপি নেতাদের দায়িত্বশীল আচরণ ও বক্তব্য কাম্য। বিজেপির এই মনোভাব তাদের রাজনৈতিক হীনমণ্যতার প্রকাশ বৈ অন্য কিছু নয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও আমাদের জাতীয় শ্লোগান নিয়ে বিজেপি নেতার ধৃষ্টতা ক্ষমার অযোগ্য।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading