সৈয়দপুরে ঘরের চাবি ও দলিল পেল ৩৪ পরিবার

সৈয়দপুরে ঘরের চাবি ও দলিল পেল ৩৪ পরিবার

জয়নাল আবেদীন | উত্তরদক্ষিণ
সৈয়দপুর: রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৭:৩০

মুজিবর্ষ উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি পাকা বাড়ির চাবি, একটি করে গাছের চারা, কম্বল ও বাড়ির দলিলের ফাইল গরিব-দুঃখীদের হাতে তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী।

রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আওতায় ভূমিহীনদের হাতে এসব তুলে দেন জেলা প্রশাসক।

এসময় তার সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ মোকছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ, সহকারী কমিশনার ভূমি রমিজ আলমসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ সাংবাদিক এবং স্থানীয় গণমান্য ব্যক্তিগণ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading