‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
জয়নাল আবেদীন | উত্তরদক্ষিণ
সৈয়দপুর: রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৭:১৮
“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”- ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল এক স্কুল শিক্ষিকা। এ খবর পুলিশের কাছে পৌঁছালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরের চাঁদ নগর এলাকার পাশে এ ঘটনা ঘটে।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার এ ঘটনা ঘটেছে সৈয়দপুর শহরের চাঁদ নগর এলাকার তুলসিরাম সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের এলাকায়।
আত্মহত্যার স্ট্যাটাসটি নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানের কাছে দ্রুত পৌঁছে যায়। তখন তিনি ওই আইডি সনাক্ত করার মাধ্যমে ঠিকানা নিয়ে অধিনস্থ অফিসার এসআই সাইদুর রহমানকে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পাঠায়।
ঘটনাস্থলে পৌঁছানোর পর স্কুল শিক্ষিকাকে স্বামীর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে জীবিত উদ্ধার করা হয়।

