তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে নিষ্প্রাণ ড্র

তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে নিষ্প্রাণ ড্র

উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:৩০

বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে রবিবার। ম্যাচটি নিষ্প্রাণ ড্র হলেও ক্যারিবীয় স্পিনাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল।

২৭৬ রানের লিড ছিল হাতে, শেষ দিনে বিসিবি একাদশের দশটা উইকেট নিতে পারলেই তিন দিনের প্রস্তুতি ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারতেন সফরকারীরা। ম্যাচ জয়ের চেয়ে নিজেদের ব্যাটিং ঝালিয়ে নেওয়ার দিকেই গুরুত্ব বেশি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ানরা প্রস্তুতিটা কেমন সাড়লেন ভালো বুঝা যাবে ৪ ফেব্রুয়ারি থেকে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে সেদিন বাংলাদেশ দলের মুখোমুখি হবেন সফরকারীরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও অভিজ্ঞতার দিক থেকে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখছেন। তবে আশা ছেড়ে দিচ্ছেন না। তিনি মনে করেন, ভালো কিছু অবশ্যই সম্ভব তবে সেটি করতে হলে বাংলাদেশকে সেরা ক্রিকেট খেলতে হবে, ‘আমাদেরকে সেরা খেলাটা খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কাকে এনেছে, কেমন দল নিয়ে এসেছে, ওদের আক্রমণ কেমন- এটা চিন্তার বিষয় না। আমাদের চিন্তা হল আমরা আমাদের সেরাটা খেলবো।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading