পচা পেঁয়াজ না কিনলে পণ্য পাচ্ছেনা গ্রাহক

পচা পেঁয়াজ না কিনলে পণ্য পাচ্ছেনা গ্রাহক

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:০৯

শত শত টন আমাদানি করা নিম্নমানের পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। রংপুরে টিসিবির গুদামে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সেই পেঁয়াজ ১৫ টাকা কেজি দরে ডিলারদের মাধ্যমে বিক্রি করতে দেওয়া হয়েছে। টিসিবির ডিলাররা শর্ত দিয়েছে ১০ কেজি পচা পেঁয়াজ না কিনলে কোনও গ্রাহকের কাছে তেল, চিনি ও ডাল বিক্রি করবে না।

টিসিবির গ্রাহকদের কাছ থেকে পচা পেঁয়াজ কিনতে বাধ্য করায় ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিসিবি অফিস ও ডিলাররা জানিয়েছেন, গত তিন দিন ধরে রংপুর নগরীর ৮টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ, ডাল, চিনি ও ভোজ্য তেল বিক্রি করছে ডিলাররা। সয়াবিন তেলের দুই লিটারের বোতল ১৬০ টাকা চিনি ও মসুর ডাল ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে ডিলাররা। পেঁয়াজ বিক্রি করছে ১৫ টাকা কেজি দরে। কিন্তু ডিলাররা একজন গ্রাহক ১০ কেজি পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছে না।

মর্ডান মোড় এলাকার বাসিন্দা মাহাতাব উদ্দিন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার গণমাধ্যমকে জানায়, রংপুর নগরীর স্টেন এলাকায় টিসিবি গোডাউনে শত শত টন আমদানি করা পেঁয়াজ পড়ে আছে। আর ২/৪ দিন পর সব পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। ফলে সরকারের গচ্চা যাবে লাল লাখ টাকা।

সার্বিক বিষয় জানতে টিসিবির রংপুরের ডিপো ইনচার্জ প্রতাপ চন্দ্রও স্বীকার করেন বিপুল পরিমাণ পেঁয়াজ তাদের গোডাউনে পড়ে থাকার কথা। তিনি বলেন এসব বিক্রির স্বার্থে শর্ত দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের জিম্মি করে পচা পেঁয়াজ বিক্রি করার আদেশ কে দিয়েছে এমন প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading