বিএনপির সাবেক এমপি সালাউদ্দিনের জামিন নামঞ্জুর
উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:১৬
বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
বুধবার সকালে সালাউদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

