মেক্সিকোতে ১৯ জনকে হত্যার অভিযোগে গ্রেফতার ১২ পুলিশ

মেক্সিকোতে ১৯ জনকে হত্যার অভিযোগে গ্রেফতার ১২ পুলিশ

উত্তরদক্ষিণ | বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:০০

মেক্সিকোর তামাউলিপাসে ১৯ জনকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২ পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস জানান, তদন্ত প্রতিবেদনে দেখা গেছে কামারগোর ওই হত্যাকাণ্ডে রাজ্য পুলিশের অন্তত ১২ সদস্য জড়িত ছিলেন।

এ ব্যাপারে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তামাউলিপাস রাজ্য পুলিশের একজন মুখপাত্র পুলিশ সদস্যদের গ্রেফতার হওয়ার কথা নিশ্চিত করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি, তিনি রয়টার্সকে অ্যাটর্নি জেনারেলের বিবৃতি দেখতে বলেন তিনি।

এদিকে, হত্যাকাণ্ডের শিকার ১৯ জনের মধ্যে কর্তৃপক্ষ এখন পর্যন্ত মাত্র চার জনের পরিচয় নিশ্চিত হয়েছে। এদের মধ্যে দুইজন গুয়াতেমালা থেকে আসা অভিবাসী, বাকি দুইজন মেক্সিকান। এদের অধিকাংশই আমেরিকা অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে মনে করা হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading