বুয়েট না আসলেও সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত ৩ বিশ্ববিদ্যালয়

বুয়েট না আসলেও সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত ৩ বিশ্ববিদ্যালয়

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:১৮

দেশের তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত বলে জানা গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) ছাড়াই তারা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

এর আগে, সোমবার (১ ফেব্রুয়ারি) বুয়েটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানানো হয় তারা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে।

এ ব্যাপারে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, বুয়েট আসবে না এই সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। বুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকলে ভালো হতো কিন্তু তারা যে শর্ত দিয়েছে তা মানা সম্ভব নয়। তাই, তিন বিশ্ববিদ্যালয় মিলে সমন্বিত পদ্ধতিতে আলাদা পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, উপাচার্যদের পরবর্তী সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading