জানুয়ারিতে শীর্ষে থাকা বিশ ব্রোকারহাউজ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৩২
লেনদেনের ভিত্তিতে গত জানুয়ারি (২০২১) মাসের শীর্ষ ২০ ব্রোকারহাউজের তালিকায় প্রথম স্থানে ছিল লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় স্থানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় তৃতীয় স্থানে ছিল আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, চতুর্থ স্থানে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, পঞ্চম ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ষষ্ঠ ও সপ্তম স্থানে – যথাক্রমে সিটি ব্রোকারেজ লিমিটেড ও ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
এছাড়া ইউনাইটেড সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ ও ব্যাংক এশিয়া সিকিউরটিজ ছিল যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে। আর এই তালিকায় ১১তম থেকে ২০তম অবস্থানে ছিল যথাক্রমে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ইউনিটক্যাপ সিকিউরিটিজ, বিডিসানলাইফ সিকিউরিটিজ ও রয়েল ক্যাপিটাল।

