ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৪৪

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত সোহেল রানা (২২) উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বাবরা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে কালীগঞ্জ উপজেলার মোবারকগ্ঞ্জ স্টেশন মাস্টার জামাল খান বলেন, “সকালে সোহেল বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বাবরা রেলগেইট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহেল মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading