করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৫৩
প্রাণঘাতি ভাইরাস করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করে দেশে ৪৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭৯ শতাংশে, যা গত বছরের এপ্রিলের পর সবচেয়ে কম। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ৭ জনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৮২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন হয়েছে।

