‘মুজিববর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্ল্যান্ট’

‘মুজিববর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্ল্যান্ট’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৩৫

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্ল্যান্ট। বলেছেন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে রামপাল পাওযার প্ল্যান্টের কাজ চলছে’ বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পাওয়ার প্ল্যান্টের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, চিফ প্রকিউরমেন্ট অফিসার মো. মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার দেবাশীষ নাথ, মিহির কুমার মোহন্তী, এজিএম সিদ্ধার্থ মন্ডল, এজিএম বাপ্পাদিত্য সরকার, ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশুসহ বিআইএফপিসিএল’র পদস্থ কর্মকর্তারা ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading