ধর্ষণের অভিযোগে পিতা ও সৎভাই গ্রেফতার

ধর্ষণের অভিযোগে পিতা ও সৎভাই গ্রেফতার
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:২৬

পিতা ও সৎভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গাজীপুরে মামলা দায়ের করেছে এক স্কুলছাত্রী (১৬)। ওই কিশোরী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলো, সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি এলাকার মৃত আদালত খানের ছেলে জুবায়ের খান (৪০) এবং জুবায়েরের ছেলে নাসির উদ্দিন (১৮)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

তিনি জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় বিয়ে করে জুবায়ের। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির হরিণাচালা এলাকায় এসে ভাড়া বাসায় থাকে। ওই এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সে। তার দ্বিতীয় সংসারের সন্তান নাসির উদ্দিন স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। গত বছর জুবায়ের তার প্রথম সংসারের কিশোরী মেয়েকে গাজীপুরে এনে অপর একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি করে দেয়। তারা একই ভাড়া বাসায় বাস করে। গত ১৫ জুন রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জুবায়ের ভয়ভীতি দেখিয়ে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে। এরপর জুবায়ের তাকে একাধিকবার ধর্ষণ করে।

ওসি আরও জানান, এদিকে, সৎভাই নাসিরও ওই কিশোরীকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। বাবা ও সৎ ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে মা’য়ের পরামর্শে সে বাদী হয়ে গত বুধবার (৩ ফেব্রুয়ারি) বাবা জুবায়ের ও সৎভাই নাসিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জুবায়ের ও তার ছেলে নাসির পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading