পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পতন

পুঁজিবাজারে সূচক ও লেনদেনের পতন

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৫:১৮

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সপ্তাহের ৪র্থ কর্মদিবস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনও কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে ৮৬৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন (মঙ্গলবার) থেকে ১৩১ কোটি ৮৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকার। বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে মোট ৩৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ১৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৬ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading