‘করোনায় ৫ হাজার মৃত্যু, আত্মহত্যা করেছেন ১১ হাজার মানুষ’

‘করোনায় ৫ হাজার মৃত্যু, আত্মহত্যা করেছেন ১১ হাজার মানুষ’

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:১০

করোনাভাইরাসের সংক্রমণে যেখানে ৫ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে, সেই সময় ১১ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বলে তথ্য দিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘স্টেকহোল্ডার (মিডিয়া) কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানান ইয়ামিন চৌধুরী।

তিনি বলেন, যে বিষয়টা সামনে আসে গণমাধ্যম সে বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়, তখন অন্য বিষয় পেছনে পড়ে যায়। আমাদের পারসেপশন ছিল যে কোভিডের সময় কোভিডেই বেশি মানুষ মারা যাচ্ছে, অন্যান্য রোগে কম মারা যাচ্ছে। কিন্তু পরে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

আগের অর্থবছরের ১০ মাস এবং এ অর্থবছরের ১০ মাসের তথ্য নিয়ে এই পর্যালোচনা করা হয়েছে জানিয়ে সচিব ইয়ামিন চৌধুরী বলেন, “স্টাডিতে দেখা গেছে, যখন দেশে করোনাভাইরাসে ৫ হাজার দু্ইশর মতো লোক মারা গেছে, তখন আত্মহত্যায় প্রায় ১১ হাজার মানুষ মারা গেছে।”

মহামারীর এই সময়ে দেশে শুধু হার্ট-অ্যাটাক, হার্ট-ফেইলিওর ও হৃদরোগে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যুর তথ্য পাওয়ার কথা তিনি তুলে ধরেন।

সচিব বলেন, “ওই সময়ে করোনায় যত মানুষ মারা গেছে, তার চেয়ে আত্মহত্যায় বেশি মারা গেছে। অথচ আমরা শুধু করোনার পেছনেই দৌড়েছি। কিন্তু আমাদের অন্যান্য বিষয়েও যে ইন্টারফেয়ার করা দরকার, করোনার জন্য হয়ত সেগুলোতে গুরুত্ব দিচ্ছি না।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading