পাটুরিয়া ঘাটে অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

পাটুরিয়া ঘাটে অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১১:২৯

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হলেও সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার সাময়িক বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সরেজমিনে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রাখা হয়েছে। উথুলী সংযোগ থেকে আরিচা ঘাট এলাকার ভিতরের সড়ক পর্যন্ত পাঁচশো ট্রাক সিরিয়ালে রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে এসব পণ্যবাহী ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ কমলে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। মাধবীলতা নামের এক ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading