কেরানীগঞ্জে ডোবায় উল্টে পড়েছে তিনতলা ভবন, আহত ৭

কেরানীগঞ্জে ডোবায় উল্টে পড়েছে তিনতলা ভবন, আহত ৭

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:৩৫

ঢাকার কেরানীগঞ্জের চরাইল এলাকায় একটি তিনতলা ভবন উল্টে পড়েছে পাশের ডোবায়। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনার পর সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সাড়ে ৮টা দিকে ভবনটি একদিকে কাত হয়ে যায় এবং পাশের ডোবায় উল্টো পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা যে সাতজনকে আহত অবস্থায় বের করে এনেছেন, তাদের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লিমা খানম জানান, পূর্বচরাইল খেলার মাঠের কাছে ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তোলা হয়েছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading