এটিএম শামসুজ্জামান আর নেই

এটিএম শামসুজ্জামান আর নেই

উত্তরদক্ষিণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:৫১

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তার মেয়ে কোয়েল আহমেদ। শুক্রবার বিকেলে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading