এলো আরও ২০ লাখ টিকা

এলো আরও ২০ লাখ টিকা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৫৬

দ্বিতীয় চালানে ইন্ডিয়া থেকে দেশে এলো করোনাভাইরাসের টিকার আরও ২০ লাখ ডোজ। টিকা বহনকারি ইন্ডিয়ার স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি সোমবার (২২ ফেব্রয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

জানা যায়, রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল জানান, স্পাইস জেটের একটি ফ্লাইটে অন্যান্য মালামালের সঙ্গে টিকার চালানও এসেছে। এই ভ্যাকসিন এখান থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ারহাউজে নেয়া হচ্ছে। সেখান থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র পাওয়ার পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

এ নিয়ে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে আসলো। এর মধ্যে সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা তিন কোটি ডোজ টিকার মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ এসেছিল গত ২৫ জানুয়ারি। তার আগে ইন্ডিয়া সরকার উপহার হিসেবে দিয়েছিল ২০ লাখ ডোজ টিকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading