বাড়ছে গরম

বাড়ছে গরম

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৩৫

রাতের পাশাপাশি আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রাও বাড়তে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদফতর।

সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে আগামী তিন দিন ও রাত এই তাপমাত্রা আরও বাড়তে পারে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading