আবার ‘বুক চিন চিন করছে হায়’

আবার ‘বুক চিন চিন করছে হায়’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৪৫

আবার আসছে ২০০৩ সালে মুক্তি পাওয়া বদিউল আলম খোকনের ‘বাস্তব’ সিনেমার ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। সেই সময়কার তুমুল জনপ্রিয়তা পাওয়া এন্ড্রু কিশোর-ডলি সায়ন্তনীর গাওয়া গানটি এবার নতুন আবহে কণ্ঠে তুলেছেন শফিক তুহিন ও আয়েশা মৌসুমী।

জানা গেছে, কবির বকুলের কথায় মূল গানটির সুর-সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। কথা-সুর ঠিক রেখে নতুন করে গানটি তৈরি করেছেন আলভী আল বেরুনী। অনুপম রেকর্ডস-এর ব্যানারে গানটির একটি ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন কোরিওগ্রাফার হাবিব। সম্প্রতি বিএফডিসিতে এর শুটিং হয়েছে। যাতে শফিক তুহিন-আয়েশা মৌসুমী ছাড়াও মডেল হিসেবে অংশ নেন সুপ্ত ও শাকিলা পারভীন। নতুন প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘বুক চিন চিন ২.০’।

অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে রিমেক গানচিত্রটি শিগগিরই উন্মুক্ত করা হবে বলেও জানা গেছে।

গানটি নিয়ে শফিক তুহিন ও আয়েশা মৌসুমী বলেন, ‘প্রায় দুই দশকের পুরনো হিট গানটিকে এই প্রজন্মের কাছে পৌঁছানোর জন্যই বিশেষ এই আয়োজন। নতুন সংগীতায়োজন, গায়কী আর ভিডিও চমক থাকছে এতে। আমরা নিশ্চয়ই সৌভাগ্যবান এমন একটি গান কণ্ঠে তুলতে পেরে। তবে পুরনো হিট গান নতুন করে গাইবার ক্ষেত্রে চ্যালেঞ্জও আছে। আমরা সেই চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি। আশা করছি দারুণ কিছু হবে। গানটিতে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানাই অনুপম রেকর্ডস-এর প্রধান আনোয়ার ভাইসহ সংশ্লিষ্ট সবার প্রতি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading