করোনায় ইবি ছাত্র-উপদেষ্টার মৃত্যু

করোনায় ইবি ছাত্র-উপদেষ্টার মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ইবনে সিনা হাসপাতাল কল্যাণপুর শাখায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইবি’র বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।

তিনি বলেন, ‘অধ্যাপক ড. সাইদুর রহমানের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মাঝরাতের দিকে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়’।

‘রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। পরে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading