ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন ৪০ লাখ ছাড়াল

ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন ৪০ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২২:০৫

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিনের জন্য সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন ৪০ লাখ ৩৭ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের ১৬ তম দিনে এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। এখন পর্যন্ত দেশে সর্বমোট ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে ৬৯৬ জনের মাঝে হালকা জ্বর, গায়ে ব্যথা এমন লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading