সিএনজিতে বাসের ধাক্কা, নিহত ৪

সিএনজিতে বাসের ধাক্কা, নিহত ৪

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৪৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপ‌জেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়‌কে এই দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন হোসেন জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহণের বাস মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন মারা যায়। গুরুতর আহত এক যাত্রীকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। লাশ চারটি উদ্ধার ক‌রে শেরপ‌ুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বাসের চালকও এই থানায় আটক রয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading