নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আবু সাইদ চৌধুরী | উত্তরদক্ষিণ
রাণীনগর (নওগাঁ): শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৫০
নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সরকারী শের-ই-বাংলা ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাংসদ আনোয়ার হোসেন হেলালকে সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সম্পাদক নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এর সঞ্চলনায় অনষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার (এমপি)৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা,নওগাঁ-৬ রাণীনগর-আত্রাই আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

