‘বাংলাদেশের মিডিয়া ভাইব্রান্ট, ফ্রি, কালারফুল ও ভোকাল’
উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:০৫
’বাংলাদেশের মিডিয়া ভাইব্রান্ট, ফ্রি, কালারফুল ও ভোকাল।’ বলেছেন, বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।
সোমবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সংস্কারকৃত মিডিয়া সেন্টার উদ্বোধন করেন দোরাইস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইন্ডিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমি আশা করি এই মিডিয়া সেন্টার আপনাদের কাজে সহযোগিতা করবে। সাংবাদিকদের ভূমিকা সব সময়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মিডিয়া ভাইব্রান্ট, ফ্রি, কালারফুল ও ভোকাল। আমরা সবসময়ে মিডিয়ার প্রতি খেয়াল করি।’
এসময় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সিনিয়র সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

