অভিনেত্রী নুসরাতের সব কাজ বাতিল!

অভিনেত্রী নুসরাতের সব কাজ বাতিল!

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ২০:৩০

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে—করোনায় আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এমনিতেই রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন এই অভিনেত্রী। এবার লেখা হচ্ছে কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসার পরে তিনি নাকি নিজেই সমস্ত কাজ বাতিল করে দিয়েছেন।

তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান

এ খবরের সত্যতা জানতে ভারতীয় একটি সংবাদমাধ্যম নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এ খবর মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি।

নুসরাত বলেন, আমার জ্বর এসেছে, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ‘ভাইরাল ফিভার’। সে অনুযায়ী ঔষধ দিয়েছেন। কোভিডে আক্রান্ত হলে নিজেই সবাইকে জানাব। ডাক্তারের পরামর্শ ছাড়া কোভিড-১৯ পরীক্ষা করাব না।

নুসরাতের বিয়ের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

এদিকে, গত বছরের মাঝামাঝি সময় থেকে স্বামী নিখিল জৈনের থেকে আলাদা থাকছেন নুসরাত। নিখিল তাকে ‘ডিভোর্সের নোটিশ’ দিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। যদিও অভিনেত্রী বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া গুঞ্জন রয়েছে, নিখিলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নুসরাত।

স্বামী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী নুসরাত

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। প্রচার নিয়ে ব্যস্ত সব পক্ষ। বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরাতও ভোটযুদ্ধে সামিল হয়েছেন।

টলিপাড়ায় এখন দল বদলের হিড়িক চলছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারে নেমেছে সব পক্ষই। বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরতও সামিল সেই ভোটযজ্ঞে। নেটমাধ্যমে বিভিন্ন ভাবে দলের হয়ে প্রচার করছেন নুসরাত জাহান। আবার বিরোধীপক্ষকে কটাক্ষ করতেও ছাড়ছেন না সাংসদ-অভিনেত্রী।

গত শনিবার ‘দিদিকে বলো’-র টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নকে আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। এ ছাড়াও ইনস্টাগ্রামে গত ২৭ ফেব্রুয়ারি নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন নুসরত। তার পর আর বিশেষ কোনও পোস্ট দেখা যায়নি সাংসদ-অভিনেত্রীর নেটমাধ্যমে।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাত

অপরিদকে গত ১৭ ফেব্রুয়ারি, সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত ( Yash Dasgupta) । তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধুর বিজেপিতে যোগ দেওয়ায় অনেকেই অবাক হয়ে যান।

যদিও বিজেপিতে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে যশ বলেন, ”আমি বিজেপিতে যোগ দিতে পারি। তবে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলব না। আমি আজও দিদিকে বলেছি, এই লড়াইয়ে আমায় আশীর্বাদ করার জন্য।” যশের এমন মন্তব্য নিয়েও বেশ আলোচনা হয়।

অভিনেত্রী নুসরাত ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন। এরপর তিনি জিতে্‌র বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন।

এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়।

প্রসঙ্গত, গোটা ভারতে প্রতিদিন হাজারে হাজারে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। স্বস্তির বাতাস বইছে তারকা থেকে শুরু করে সব ধরনের মানুষের মাঝে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading