আপন জুয়েলার্সের মালিক সেলিমের বিরুদ্ধে চার্জশিট
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ২১:৪০
শুল্ক ও কর ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার (২ মার্চ) আদালতের জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা।

