পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১১:০৩
পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে পূবালী ব্যাংক অতিরিক্ত টিয়ার-১ (এটি-১) ব্যাংকের ব্যাসেল-৩ শর্ত পূরণে মূলধন সহয়তা করবে। ঝুঁকিভিত্তিক মূলধন প্রাপ্যতার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করতে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।

