সৌদি আরব রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:৩৫
সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা দেশটির সরকার বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
সৌদি সফরকালে প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘না, সৌদি আরব বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।’
প্রতিমন্ত্রী বলেন, আদেল আল জুবায়ের এটি পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশের সাথে তাদের ‘এমন কোনো ইস্যু নেই’।
বাংলাদেশ অবশ্য আরও তদন্তের জন্য সৌদি সরকারকে নাম ও পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত জানাতে বলেছে। হাতে লেখা পাসপোর্টে জালিয়াতির সুযোগ রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এটি দেখব।’

